আল কুরআনের কথা বলে
জীবন দিলো যারা ,
মোদের প্রাণে ভালোবাসায়
বেঁচে আছে তারা ।


সত্য সদা ছিলো যাদের
আসল পরিচয় ,
ন্যায়ের সমাজ করতে কায়েম
ছিলো অকুতোভয় ।


মিথ্যার আগল ভেঙ্গে চুরে
করতে ছারখার
এ প্রত্যয় নিয়ে তারা ছুটে
চলতো বারবার ।