শরতের এই পড়ন্ত বিকেলে নদীর তীরে হাঁটতে হাঁটতে দেখি বালিহাঁস উড়ছে । কিচিরমিচির শব্দ হচ্ছে । আহ! কী সুন্দর ! অপরুপ দৃশ্য ।
হীমেল বাতাস শিহরণ দিয়ে যাচ্ছে । তারুণ্যের পদচারণায় কোলাহল বাড়ছে । সবাই এদিক ওদিক ঘুরছে । ঝালমুড়ি , চটপটি খাচ্ছে । কেউ আবার পাপনভাজা খাচ্ছে । কেউ রং চায়ে চুমুক দিয়ে মিতালী গড়ছে । বাহ! খুবই ভাল লাগছে ।
এই যে নদীর তীরে একে অপরের মিতালী , ভ্রাতৃত্ববোধ । একসাথে থাকা খাওয়া আবার সেলফি করা । এই যে সৌন্দর্যের প্রকাশ দেখা যায় । কিন্ত পরক্ষণে যখন এখান থেকে বিচ্ছিন্ন হই নিজের বাসাবাড়িতে যাই তখন কেন সুন্দরভাবে থাকতে পারি না । ঝগড়াঝাটি করি । ব্যবহার খারাপ করি । কেন ? তা করি । সুন্দর বিকশিত করতে পারি না ?
সুখের অমীয়সুধা কি বিলিয়ে দিতে পারি না ?
মন্তব্য (6)