বিকেলে বুনো হাওয়ার ক্ষিপ্রতায় আকাশে মেঘ ভারী হয়ে আসছে।কালো আবরণে ফ্যাকাশে হয়ে গেছে নীল-সবুজের মহারণ।পূবের মেঘ দক্ষিণে ঘটা করে জমা হয়েছে।উত্তর-পশ্চিমের ধবল আকাশ থর থর কাপছে।ঝড়ের উস্কানি পেলেই হামলে পড়বে মেঘের দল।

গ্রামের কারো ঘরের চালা,আম-কাঠালের কুঁড়ি লন্ডভন্ড করে ফেলবে সব।এমন ঝড়বাদলের সন্ধ্যায় একহাতে গরুর দড়ি, আর এক হাত দিয়ে মাথায় ওড়না ঠেসে ধরে লাহাওলা,লাহাওলা বলে দৌড়াচ্ছে মেয়েটি।

২২ বৈশাখ ১৪২৬