অযত্ন অবহেলায় অনুভূতিগুলো নিষ্প্রাণ
স্বপ্নের মেঘেরা অগ্নি লাভা হয়ে জ্বলছে,
রক্তেরা বিদ্রোহ করছে অধিকার আদায়ে
পুরোটা পথ আমি একলা অসহায়।

অযত্নে অবহেলায় স্বপ্নেরা বেড়ে উঠছে
আত্মার প্রাসাদে করিডোর বেয়ে আসছে মৃত্যু,
অপ্রস্তুত ছন্নছাড়া হয়ে জীবন চলছে হেলেদুলে
অযত্ন অবহেলায় অনুভূতিগুলো নিষ্প্রাণ। :'(