যা! বুকের মধ্যে খামচি মেরে-
এক মুঠো তেজস্কর ভালবাসা দিলাম
যতন করে রাখিস,
যদিও ধূলোপড়া পিছনে-
তোর থেকেই সঞ্চয় করেছি এসব।
জখমের ব্যাথায় ঝরা রক্ত-
দিলাম এক বোতল,
তোর রঙ্গিন দিনের স্বপ্ন আঁকিস!
আমার, বিরহের তিক্ত কালো পানিয় আছে
এ দিয়েই আমি আমার-
ভবিষ্যত আঁকবো।
এই অবেলার বসন্তে কৃষ্ণচূড়ার লাল রঙ-
তোকে দিলাম,
তোর পায়ের আলতা বানিয়ে নিস!
নূপুরের আওয়াজ তোর নতুন'কেই শোনাস,
আমার ফাল্গুনে উদাস দিনের-
ঝরাপাতার মরমর ধ্বনি'ই যথেষ্ট।
তবে যাবার আগে-
একবার বলে যাস,
একটুও কি ভালবাসিসনি আমায়_!??