ময়না রে ময়না
কথা কেন কয়না?
ময়নার কথা শোনার তরে
আরতো দেরি সয়না।

ময়নারে কেউ শেখালে কথা
পরিয়ে দেবো রুপোর জুতা
আর গড়িয়ে দেবো তারে
খাঁটি সোনার গয়না।