ঈদ এম এম হোসেন · কবিতা · 2019-06-04 · 665 ভিউ বছর ঘুরে এলো রে ঈদ মোদের দুয়ারে। তাইতো মোরা ভাসবো আজি খুশির জোয়ারে। হিংসে, বিভেদ ভুলে সবাই ধনী গরীব মিলেমিশে করবো রে সুখ ভাগাভাগি এমন সুখ মিলবে কীসে? এমনি করে শেখায় রে ঈদ পরস্পরকে ভালবেসে যাক কেটে যাক সবকটি দিন ঈদের মতন হেসে হেসে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (6)