খুব প্রবল বেগে দৌড়ে এসে কিছু একটা তোমাকে আর আমাকে জোড়িয়ে ধরলো শক্ত করে তাইনা?
দূরত্ব যে রাস্তা দিয়েছে আমাদের ঋণের মতো করে
সাথে তার সময়ের কড়া সুধও
তবে জানো তো মনের বিনিময়ে সেসব আমরা আজও চুকিয়ে যাচ্ছি বটে..
কিছুটা ভেবে আর বাকিটা কাকতালীয়ভাবে
এই আমার পাশে পাশে তুমি আর তোমার পাশে আমি চলতে চলতে
পা মিলাতে কখনো তোমার আর কখনো আমার
লম্বা একটা দৌড় তবে দিনের শেষ পথচলায় পায়ের তাল মন্দ নয় বলো?
আচ্ছা ওই যে কিছু একটা যে আমাদের জোড়িয়ে ধরলো ভাবছো আবার কি না কি?
নাহ গো ওটা নিছক শব্দবেশে
তবে সত্যরূপী সাহসী
আরেহ এই যে..
"ভালোবাসি"
#মিথিময়