স্মরণীয় কিছু দিন
রয়ে যাবে অমলিন,
হবে না এভাবে আর মেলা
তবু এইদিনগুলো নাহি করি হেলা।

হয়তো মিলিবো মোরা
আরো পথ পাড়ি দিয়ে,
ভেলায় ভাসাবে মোদের
এইসব স্মৃতিগুলো নিয়ে।

তবু যেখানেই থাকো
যতদূরে যাও,
মনে রেখো, প্রাণে থাকো
স্মৃতি না হারাও।

শাহবাগ, ঢাকা
(২২.০৬.২৩)