হঠাৎ করে বৃষ্টি এলো
রিমঝিম ঝিম সুরে,
বৃষ্টি এলো বৃষ্টি এলো
কড়কড়া রোদ্দুরে।।

গাছ-গাছালি উঠল দুলে
পাখপাখালি পরল ঢুলে,
বাচ্চারা সব লাফিয়ে খেলে
মিষ্টি মধুর ছন্দেরে।।

বৃষ্টি এলো দমকা হাওয়া
বৃষ্টি এলো ঝাপটা দেয়া,
ভিজিয়ে দিল মাঠ ঘাট পথ
টিনের চালা উড়িয়ে নিয়ে
বৃষ্টি শেষে থামল রে।।

ধামতি, দেবিদ্বার, কুমিল্লা
০৩ মে ২০২৬