আবাবিল পাখির মতো ঝাকে ঝাকে মানুষ
মানুষের ঢল নামে রাস্তায়
রাষ্ট্র মেরামতের মিছিলে
একটাই দাবি- রাষ্ট্রের মেরামত চাই
আমার রাষ্ট্র, আমাকে অধিকার দাও।
দীর্ঘদিন ঘুমিয়ে থাকা নিশ্চুপ দালালেরা
লেজ গুটিয়ে কেটে পড়ে
ছিটকে যায় সমাজের মূল মঞ্চ থেকে।
তাবেদারি শেষ হয়
তাদের দাবি ভূলুণ্ঠিত হতে পারে না।
শিয়াল আর শকুন ওত পেতে থাকে
অরণ্যের হায়েনারা সুযোগ খোঁজে
উন্মত্ত, উশৃংখল হতে উস্কানি দেয়
এরা জানেনা এসবে স্বার্থসিদ্ধি হবেনা।
২৭.০১.২৫
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।