মসজিদেরই জায়নামাজে কপাল ঠুকে আমি
মনের মধ্যে দুশমনিভাব ভাবছি একে দামি,
বের হয়ে ফের ডুব দেই সব পাপাচারের কাজে
দিন রাত ভোর পার হয়ে মোর অসততার মাঝে।

জায়নামাজে দাঁড়িয়ে যখন দুনিয়ার হিসাব কষি
কেমনে বলি ধরেছি আমি মহান আল্লার রশি,
ভুল করি তাই ক্বেরাত পড়ায়, হয়না নামাজ পুরো ঠিক
কেমনে কবুল হবে নামাজ মন যে ঘোরে দিক-বিদিক।

ভাবনা মাথায় আসে নাকো রোজ কিয়ামত ভয়ংকর
আশা রাখি পান করবো কাওসারের ঐ নহর,
লোক দেখানো নামাজেতে ফায়দা নাই রে লোক সকল
খাস দিলে তাই করতে হবে ছোট বড় সব আমল।

কেমনে আমি পার হবো গো পুলসিরাতের কঠিন পুল
দিন যে আমার কেটেছে ভুলে পাই না খুঁজে কোনো কুল,
তাইতো আজি ক্ষমার লাগি হাত পেতেছে এ বান্দায়
মাফ করে দাও প্রভু আমায় হাত বুলিয়ে মমতায়।