বৈশাখ মাসে আসে
ছোট বড় ঝড়।
ঝড়ের হাওয়ায় ভাংগে
গাছ আর ঘর।

চারদিকে তৈ তৈ
পানি আর মাছ।
নদীর ঢেউ ভাঙে
মাটি আর গাছ।

জেলেদের হৈচৈ
ঘরে ঘরে ছিড়ে খই।

বৈশাখে পাকে আম
কৃষকের বিধি বাম।
সবে মিলি তাস খেলা
উঠুনে আমের মেলা।

আম গাছে বক ছানা
আম খেতে নেই মানা। -----+----++++++++++++