হঠাৎ করে ভাবনা পাখি মাথায় দিল নড়া,
গল্প গুজব করিস কেন লিখবিনা তুই ছড়া?

ঐযে বাসা গাছের চুড়ায় নিজ হাতে ভাই গড়া, তাকে নিয়ে লিখতে পার দুলকি চালের ছড়া।

নেই কলমে শক্তি আমার নেই যে আমার ছন্দ,
কলম এখন বন্ধ আমার দিসনা গালি মন্দ।

না লিখে তুই স্বপ্ন দেখিস আসবে সেদিন কবে?
সব অজুহাত বন্ধ করে লিখতে তোমার হবে।