রাজার নীতিকেই এতদিন
সবাই বলিত রাজনীতি,
অথবা যে নীতির মাঝে
থাকতো রাজকীয় ভাবগতি,
তাহাই ছিল এতকাল রাজনীতি।
কিন্তু এখন যেমন,
সময়ের হয়েছে পরিবর্তন,
রাজা হয়ে গেছে সাধারন,
তেমনি প্রজারা হয়েছে রাজন।
ফলে নীতি গেছে ডুবে
দুর্নীতির গহ্বরে।
রাজার শক্তিকে করেছে অধিকার,
সেটাও মাস্তান আর বাটপারে।
রাজার হাতে যা ছিল দন্ড
অপাত্রে পড়ে হয়েছে খন্ড বিখন্ড।
এখন রাজা নেই,
রাজ্যও নেই তবু কিন্তু আছে রাজনীতি,
শাসন নেই,
বিচার নেই আছে শুধু স্বজন প্রীতি।
মন্তব্য (8)