ভোরের জানালায়
মিটিমিটি রোদ
যখন আমায়
হাতছানি
দিয়ে ডাকে;
আমি তাকে
অভিনন্দন
না জানিয়ে
স্বাগত-অভিনন্দন
জানাই
আমার প্রেয়সীকে।
সে অবগুন্ঠন ছেড়ে
আমার সামনে
হাজির
রূপের ডালা নিয়ে।
প্রতিভ সূর্যের দিকে
না তাকিয়ে
অপলক দৃষ্টিতে
অবলোকন করি
আমার প্রেয়সীকে,
আমার প্রণয়িনীকে।
মন্তব্য (6)