বহুদিন পর পর
সুখগুলো কাছে এলে
মানব মানবীর উদোম নৃত্য দেখে
পৃথিবীর পুরোনো স্মৃতি মনে পড়ে
একি নতুন করে
আবার কোন
দুঃখ দেয়ার আয়োজন
স্মৃতির বেভুলো পথে
তোমার একান্ত আলিঙ্গনে
কাছের মানুষগুলো হটাৎ করে
কেমন যেন চেনা থেকে
একদম অচেনা হয়ে যায়
রাতের তারাগুলোর সাথে
একান্তে কথা হলে
সহজেই বোঝা যায়যে
কত শত মানুষ পৃথিবীতে
করেছে আত্মহত্যা
মানুষের কেন এত প্রিয় হয়ে উঠে
মন্তব্য (10)