মন্দিরের ঘন্টাধ্বনি
বাজাবে কে?
কে বাজাবে
শঙ্খ ধ্বনি?
কে করবে বন্টন
পূজোর প্রসাদ?
আমি তো নিভৃত পূজারী।
হে আমার মানুষ্যদেবী,
তুমি ছাড়া ধর্মকর্ম;
পূজোর আয়োজন যে,
হবে না নিষ্পন্ন;
আমার শত আয়োজন
আজ অন্তঃসারশূন্য।