আমি,
বিশ্বাস করি,
কোন একপবিত্র রজনীতে,
একজন নারী
ছাইয়ের ভেতর থেকে,
প্রবল কুয়াশার
আবরন হতে,
মেঘাচ্ছন্ন আকাশের
কালো ঘনঘটা থেকে,
ফিনিক্স পাখির মতো
পাখা মেলে উড়ে আসবে।

আকাশ সীমানা,
মেঘের বাতাসের স্তর থেকে,
ছিটকে বের হবে
তার রূপের লাবন্য,
যা দেখে
মুগ্ধ হবে
সৃষ্টির সকল প্রানীকুল।