প্রকৃতির বিচিত্র খেয়ালে,
হঠাৎ
অশনি সংকেতে
কোন নারীর
সিঁথির সিঁদুর মুছে গেলে,
সে আর নারী থাকে না,
হয়ে যায় সর্বস্ব খোয়া এক রমনী,
লোলুভ দৃষ্টিতে সব হায়েনার চোখ
জ্বল জ্বল করে,
কামনার লালসার লালা
জিভ বেয়ে গড়িয়ে পড়ে,
যেন হয়ে যায় বেশ্যা, ভবঘুরে।
উদভ্রান্তের মতো তার চলাফেরা,
জীবনের লাল সিগন্যালে
প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে।

প্রতিবাদী বিদীর্ণ
চিৎকারে
নারী হয়ে উঠে
জলন্ত অগ্নিশিখা,
রূপ নেয় কালো রঙের,
ছাইয়ের ভিতর
পৌরানিক ফিনিক্স পাখি,
পুরুষবিদ্বেষী
আন্দোলনের বর্শাফলক।