রবিকরের ঝিমিয়ে পড়া তেজটা,
রূপালী থেকে লাল বর্ণে রূপ নিবে।
দিগন্তের সব পাখিরা এক এক করে,
ফিরে যাবে তাদের আপন নীড়ে।
দু একটা বাদুর অবশ্য অবিরাম,
ঘুরতে থাকবে মাতালের বেশে।
আকাশের চাদঁটা লজ্জা পাবে
বিকালের আলোয় তার অস্তিত্ব আবছা বলে।

যখন দিনের শেষে বিকেলের,
আলো অন্ধকারে হারিয়ে যাবে।
যখন বিদায় নেবে গোধূলী,
শুরু হলো নতুন এক সন্ধ্যার-
আসছে নতুন মায়াময়ী রজনী।
যখন তুমি দিকভ্রান্ত, একা,
এলোমেলো হয়ে চলছো উদভ্রান্তের বেশে
কাঙ্খিত কাউকে পাচ্ছোনা পাশে।
আকাশের চাঁদটা হাসছে আলো ছড়াচ্ছে,
তারারা মিটিমিটি জ্বলছে নিবছে।

তখন
যদি তোমার দিকে তাকিয়ে,
চোখে চোখ রেখে,
একগুচ্ছ কালো গোলাপ নিয়ে,
তোমাকে ভালবাসার প্রস্তাব দিই,
অার প্রত্যাশার প্রদীপ জ্বেলে,
তোমাকে পাশে পাওয়ার ইচ্ছে ব্যক্ত করে,
আমি অনন্ত
আশা নিয়ে আমার দুটি হাত তোমার দিকে বাড়াই।
তুমি কি ধরবে....?