জানালার কাছে বসে আনমনে ভাবছি
শুন্য খাতা এবং কলম নিয়ে,
ঘরের ভিতবে কবিতার উপাদান গুলো
বিধ্বস্থ, বিবর্ণ, বাকশুন্য।

অস্থির চিত্তে অপেক্ষায়-
বাইরের অপার সম্ভাবনাময় ক্ষেত্রের প্রতি।
প্রথাগত মূল্যবান কালো অক্ষরের পরিবর্তে
ভেসে এলো রক্তের স্রোতধারা;
সজীব শব্দগুলোর প্রতিবাদী আওয়াজ
একেবার স্তব্ধ হিমশীতল কবরের মত।

জানালার ওপারেও আশাভরসার মিনার
ভেঙ্গেচুরে তছনছ;
কুয়াশার পুরু স্তরের নিচে চাপা পড়েছে
স্বচ্ছ আলোর রেখা।

কবিতার খাতা ভরে গেছে
আবর্জনার ধ্বংসস্তূপে;
সে স্তূপ আস্তে আস্তে
বিশালাকার হয়ে চাপা দিতে উদ্যত
কবির কলম,
কবিতার খাতা
এবং সকল সত্তাকে।