আমাদের স্বাধিকার আদায়ে,
অমর ২১এ ফেব্রুয়ারী,
আমাদের যত্নে বোনা
এক রক্তফসল,
যার শেকড় স্বাধীনতার
গভীর থেকে গভীরে,
ভাষার চেতনায় আমরা পেয়েছি
লাল সবুজের এক পতাকা
যার সজীব ভালবাসা
বিস্ময়কর এক মানচিএে
আমাদের ঠাই হয়েছে।

একুশের
চেতনা
আমার কন্ঠে,
আমার নিশ্বাসে বিশ্বাসে,
আমার আত্মায়,
আমার অস্থিমজ্জায়,
শিরাউপশিরায়,
আমার ধমনীতে,
আমার প্রতিটি রক্ত কনায়
বহমান গঙ্গার প্রচন্ড স্রোতের মত
আমাকে ভাসিয়েছে এই উপত্যকায়
একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে