আটলান্টিক সমুদ্রের বিশালত্ব পেতে চাই,
বনায়নের সবুজের ভালবাসায়-
নিজেকে রাঙাতে চাই,
হিমালয় সম উচ্চ হৃদয়ের অধিকারি হতে চাই,
তবে কাঁচা মাটির ভাঙাঘর রাতারাতি
সোনা ও হীরায় মোরানো প্রাসাদে
পরিনত হোক এমন অপরিনত
কল্পবিলাসী আমি নই।
মাটির সানকি, মাটির হাড়ি সোনায় থালায় সাজুক,
বুড়িগঙ্গার দুষিত পানি
নদীর তীরবর্তী বস্তির রুপ
ধিরে ধিরে পরিস্কার, ঝকঝকে, চকচকে, হয়ে উঠুক,
প্রতারনা, হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ
ভুলে সরল পথের খোজে সবাই সামনের দিকে ছুটুক,
এমন দুর্বার প্রত্যাশা
আমাকে প্রলুব্ধ করে,
উজানে চলা ডিঙ্গি নৌকার মাঝির মত।
চালার ছোট ফুটো দিয়ে আনন্দের আতিশয্যে,
এক চিলতে জোৎস্না
দেখার সাধ আমার বহুদিনের
অমাবস্যার ঘন অন্ধকারে,
নষ্টা নারীর উ্ম্মুক্ত বদন, জুয়া ও
মাদকের মরন ছোবল পরিত্যাগ করে
শ্বাস নিবে সবাই বুক ভরে,
আমি স্থির, দারুন অভিলাষী,
অচিরেই দেখা পাব
কুয়াশা ভেদ করে নতুন সূর্যের হাসি।
মন্তব্য (20)