আমি চাইনা তোমার করুণা
চাই বুক ভরা ভালোবাসা,
যা উজার করে দেবে প্রেরণা
আর মনে প্রেমেরই ভাষা॥
আমি চাইনা তোমার দেহ
চাই সুন্দর এক জীবন,
যা পাবে না অন্য কেহ
আর শান্তিরই মরণ॥
আমি চাইনা তোমার সুখ
চাই শুধু দুঃখের ভাগ,
যা করবে হাসি ভরা মুখ
প্রাণের সীমানা দাগ॥