কষ্ট রেখেছি জমা বুকে
বেদনার ঐ ঘরে,
স্বার্থহীন ভাবে আছি সুখে
পরিহাসের তরে॥
অব্যক্ত ব্যথাহীন এইতো
চলছি পরমানন্দে,
দুঃখ বুঝি আর নেইতো
লাগেনা আর ক্ষিদে॥
ভাগ্যের চাকা আজ
উল্টো ঐ ঘুরছে,
পড়ছে মন যত বাজ
অবারিত পুড়ছে॥
তবুও তো আছি বেশ
ভুলে প্রেম স্মৃতি,
এত টুকু আর নেই লেশ
জীবনের এ রীতি॥
মন্তব্য (20)