রক্তের প্রতি শিরায় আজ
জ্বলছে বারুদ কণা,
অন্যায় আর ঐ জুলুমবাজ
পদতলে পিষে দেনা॥
রুখে দিয়ে মিথ্যাচারিত
গড়বো সত্যবাদীতা,
বঙ্গ হতে করে বিতারিত
ভুলবো যে ব্যথা॥
মোকাবেলা কর রে সবে
প্রতিবাদী হে জনতা,
দুর্নীতিতে যারা এ ভবে
তাড়াও দিয়ে ব্যথা॥
(সংক্ষেপিত)
মন্তব্য (11)