কতই না কাছে রয়েছো তুমি,
অথচ মনে হলো মিলিয়ন আলোক বর্ষ দূরে।
তোমাকে দেখতে পেলাম ঠিকই..
কিন্তু ছুঁতে পারলাম কই?
ওই যে আকাশের তারাগুলো যেমন,
তোমার ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই ছিলো।
শুধু অপলক চেয়ে রইলাম তোমার দিকে,
অথচ কাছে গিয়ে একটা বার বলার সুযোগ পেলাম না।
আচ্ছা বলো তো..
তোমারও কি ইচ্ছা হয়নি আমার কাছে আসতে?
আমাকে একটাবার জড়িয়ে ধরে কাঁদতে?
তবে কেন এলে না?
ভালোবাসার মানুষ একটা সময়ে কাছে আসে,
নয়তো অনেক দূরে চলে যায়..।
অথচ তুমি আমার এত কাছে থেকেও দূরে..
এর চেয়ে যন্ত্রণার আর কি হতে পারে?
✍️ জুলাই ১০, ২০২৬

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।