রাতের আধার পেরিয়ে ভোর হবে
জানিনা কখন দুচোখে নিদ্রা নামবে
যেদিন হারিয়েছি তোমাকে
সেদিন হারিয়েছি নিদ্রাকেও।
প্রতিদিন খুঁজে বেড়াই নিদ্রাকে
সাথে খুঁজে বেড়াই তোমাকেও
কোথাও মিলেনাকো তোমারি দেখা
তাইতো আজ আমি খুব একা...।