🔰 আমাদের বিচ্ছেদ হোক।
ন্যাপথালিন পুষে রাখা তোমার বুকের ভিতর তোলপাড় হোক প্রেমের মহামারীতে। মুখস্ত অক্ষর না জমুক ভালোবাসার খামে। ঘেন্নার সভা হোক রিকশার হুডের আড়ালের যৌনাচারের। ধোঁয়াটে কফির জলসায় প্রতিদিন বিমুগ্ধ হোক চুমুকের আবেশে স্পর্শে।গ্রীষ্মের ফাঁটা ঠোঁটের রুক্ষতা খারিজ হোক গোপনীয় অগোপনে।যাবতীয় সুখ বিলিন হোক আজ কুয়াশার চাদরে।