কে তুই হবি আমার
কাছে চলে আয়,
কাটেনা সময় যে আর
আমি তোর অপেক্ষায় ।

অনুভবের সে পথে আমি
দু'হাত মেলে দাড়িয়ে,
স্বপ্ন গুলো মন আকাশে
তুকে নিয়ে ছড়িয়ে।

তিন সত্যি বলছি আমি
চিনতাম যদি তোরে,
চলে আসতাম তোর কাছে
সকল বাঁধন ছিড়ে!

চলে আয় বন্ধু তুই
আমার প্রেমে আমায় চেয়ে,
তুকে নিয়ে যাব আমার
তিতাস পাড়ের গায়ে।

নদীর পাড়ে সবুজ ঘাসে
বসব দুজন গা ঘেষে ,
ভাসব মোরা প্রেমের স্রুতে
ভালবাসার সুখ আবেশে।
Face book
Mdobaidul
Mdobaidul793@yahoo.com