জ্যৈষ্ঠ  মাস জ্যৈষ্ঠিয়া
     খেতে ভাড়ি মজা
ফলমূল পাকা পাকা,
আম ফলের রাজা।
জামাই বাড়ি জমে উঠে
উৎসবে মেত,
আম কাঠাল ঝুড়ি  ঝুড়ি  
পাকা ধান ক্ষেত।
দুধ  ভাত মিশায় ভাত
পাতে হই চই,
মজার দিনে মজার কথা
কাঠাল পেল কই।
আম কাঠাল জমা জমি,
খুশি খুশি ভাব,
   বাড়ি বাড়ি পাকের সারি
পাকা ফলের ঝাপ।
জ্যৈষ্ঠ মাসে মিষ্ট  কথা
    নয়া বাড়ির বউ,
মিষ্টি ফলের মিষ্ট ঘ্রাণ,
   মিষ্টি ফলের মউ।।