ক্লাসে আছে দুষ্ট ছেলে
নাম যে তাহার মন্টু
তাহার সাথে সঙ্গ দেয়
আরেক ছেলে জন্টু।
স্যার বলেন, ক্লাসে যে দুষ্টের সেরা
উঠে দেখি দাড়াও
সাহস থাকলে আমার কাছে
পরিচয় টা দাও।
সবাই করছে ভয়
কি জানি কি হয়
এমন সাহস মন্টু ছাড়া
আর কারো তো নয়।
হঠাৎ সবাই অবাক হয়ে
পিছনে তে তাকায়
কিছু পরেই আস্তে করে
মন্টু উঠে দাড়ায়।
স্যার বলেন এই ছেলে
তুমি বুঝি খুব দুষ্ট
না স্যার! আপনি একা দাড়িয়ে তাই
লাগছে আমার কষ্ট।
মন্তব্য (20)