★ভালবাসি ভালবাসি★
আমার স্মৃতি বিস্মৃতির আড়ালে,
সবুজ ঘাসের মিষ্টিময় বেলা।
দখিনা মৃদু বায় বাতাসে,
দোল খায় অমিয় হাস্যোজ্জ্বল রোদ।
বেদনার নীলচে আকাঁ আকাঙ্খার আকাশ,
মেঘের আঁড়ে মুচকি হেসে,
ভালবাসি ভালবাসি বলে যায়।
আমার স্মৃতি বিস্মৃতির আড়ালে,
কোথায় জানি তোমার আকাশমণি রংধনুরটার
দেখা পাই।।
ও প্রিয়তম,বেলাভূমিতে বড় অবেলায়,
চল প্রখরতায় মোড়ানো রৌদ্রস্নানে যাই।
ঘুম ঘুম বেলা, বড় অভিমানী রোদ,
চিকচিকে বালি,আর সমূদ্র ঘর,
তোমার আমার বিকেল, বড্ড সুমিষ্ট আবেশ।।
সন্ধ্যার আদলে অর্ধডুবন্ত সূর্যকে সাক্ষী রেখে,
একটু লজ্জা রাঙ্গা কন্ঠে বলব তোমায়-
ভালবাসি ভালবাসি।।♥♥
মন্তব্য (12)