★বর্ষণে সেই যে তুমি★
--মারুফা সুলতানা তামান্না
বর্ষণে কম্পিত হৃদয়ও আমার,
আসিয়াছে নবধারা জলের আষাঢ়।
রিমঝিম বাদল দিনে চাহিয়াছি আনমনে,
ঝরঝর বারিধারা ছোঁয়াইব প্রাণময়ে।
এলোকেশী এই যে আমি,মেলেছি কুন্তল সমীরণও
তলে,
অন্তরীক্ষ ফাটিয়া, রৌপ্য সলিলও মাঝে।
সিন্ধু লহরী, গগনে পয়োধর,
মাধবীলতারা ভিজিয়া টইটম্বুর।
অকস্মাৎ আসিয়াছ ভুজও মিলিয়া,
প্রেমময় কদম্ব দিলে কর্ণে গুজিয়া।
ক্ষণপ্রভার আগমনে চমকাইয়া আমি,
গুঁজিয়াছি মুখ তোমারই কলেবরে।
ললাটে শুধু তোমারে চাহিয়াছি,
হাতে হাতটি ধরিয়া বৃষ্টিবিলাসী ক্ষণ।
পুরো ধরনী যেন দিব্যলোক মোর,
আবেগী আমি তাই,ভিজাইয়াছি দুনয়ন।
মন্তব্য (10)