জুলাই মানে নতুন করে
বাঁচার অধিকার,
শৃঙ্খল ভেঙে জেগে ওঠা
মুক্তির অঙ্গীকার।

জুলাই মানে রক্তে লেখা
সাহসী এক গান,
অন্যায়ের সব দেয়াল ভেঙে
জাগুক নতুন প্রাণ।

জুলাই মানে মাথা উঁচু,
সত্যের দৃঢ় পথ,
ভয়কে পেছনে ফেলে গড়ে
আগামীর শপথ।