শরৎ মনপাখি · কবিতা · 2015-09-16 · 688 ভিউ হাসছে আকাশ বইছে বাতাস নাচছে কাশের ফুল পাকা ধানের ক্ষেতে বসে গাইছে রে বুলবুল জিভে আমার জেগেছে যে নবান্নেরই স্বাদ বাজছে ঢোলক বাজছে কাঁসর মনের মাঝে হাজার আসর প্রেমের কলিই বসেছে ওলি খোকার মুখে ফুটেছে বুলি বর্ষা দিদি বললো তবে আমি চলি। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)