ক--কথা কয় কাকতুয়া কাকাদের কির্তীর
খ--খেলা খেলা খোকনে খায় খই খর্জুর।
গ--গান গায় গুনবতী গর্ভিণী গনশার গিন্নী--
ঘ--ঘরময় ঘন্টের ঘনঘোর ঘোরাঘুরি ঘূর্ণি।
চ--চেচামেচি চৈচুর চমকিত চারিধার
ছ--ছোঁয়াছুঁয়ি ছাঁদনায় ছাউনির ছাড়খার।
জ--জবর জবান জ্যাঠা জমায়েত জয়পালো
ঝ--ঝাঁটার ঝঞ্ঝাটে ঝি ঝামেলা ঝাড়ালো।
ট--টইটম্বুর টং টকটকে টাকে,টনিকের টুকলি
ঠ--ঠাম্মার ঠোক্করে ঠনঠন ঠুংরি ঠাকুরের ঠুলি।
ড--ডালনায় ডালডা ডিনারের ডিশ ডিশমিশ
ঢ--ঢাকঢোল ঢাকনিটা ঢাকীর ঢাকাইয়ের ঢুস্।।
ত--তবলচী তবলায় তাল তোলে তাতাধিন্
থ--থতমত থমথমে থানাদার থানোয়াল সিং।
দ--দাদরার দাদনে দাদীর দাপটে দুরুদুরু
ধ--ধার্মিক ধর্মার ধার্যের ধর্ম ধার্ষ্টামো ধীরু।
ন--নন্দীর নন্দাই নাটুয়ার নিবিড় নীরাজন
প--পৌষের পিঠা-পুলি পায়েস পরমান্নন্।
ফ--ফিরিস্তি ফিসফিস্ ফন্দীর ফতোয়ায়
ব--বায়নার বাহাদুরী বেমিসাল বেড়ে যায়।
ভ--ভক্তের ভগবান ভক্তযে ভজমান ভৈরব
ম--মাংস মাছ মাগগির মাগুরের মহারব।
য--যজমান যে যাহার যতেক যোগানদার
র--রসুই রসিকজন রসনার রক্ষণ রান্নাঘর।
ল--ললনার লালনের লেলিহান লেহ লম্বোদর
শ--শক্ত শিষ্টাচারে শীলিত শ্রীকৃষ্ণ শৌহর।
স--সারাঘর সংসার সবাকার সংস্থাণ সমাবেশ
হ--হাঁউমাউ হাঁক হেঁকে হাজার হিড়িক হেনক্লেশ।
( বাকী বর্ণগুলো দিয়ে হয়তো বাক্য তৈরী করা যেত কিন্তু প্রতিটি
শব্দই একই বর্ণ দ্বারা হত না। পাঠকেরা কেউ পারলে করে দেখালে খুশী হবো )
মন্তব্য (15)