ভাষা,কথা,অভিলাষ হরতাল হলে
খুলে যায় অনাবৃত অকথ্যের হাল----
পথ বেকে চলে গেলে অচেনা কলস্বর
শাড়ীর শরীরে চেনা যায় অমৃতের খোঁজ
আমরা ভাগ্য বলি,ঢেকে দিই অকারণ কিছুটা সময়
দুর্যোগের স্বর যদি অকারণ ভিত্তিহীন শখ্
নয় প্রেম কিংবা অনাদর,মৃতের শরীর সাজা
অহেতুক গড়ায় বুনন আঁচলে  জরিকাঁজ লাল
নির্ণেয় মূঢ়তা, আমরা অ-প্রেম বলি
ফিরে যাই নিরেট বিন্দু ঘিরে চিরকাল
লালের অদৃশ্য অ-প্রেম ভাবনায়--
শূণ্য শূন্যান্তরে ,প্রেমহীন শাড়ীরা
অনবদ্য অঙ্গ জড়ায়।