অব্যক্ততার তিক্ততা বাইশ নাম্বার কাকতাড়ুয়া · কবিতা · 2017-03-14 · 145 ভিউ কোন এক সময় হারিয়ে যাবো, সভ্যতার অনন্ত শিকড়ে, থাকবেনা কোন চিহ্ন, থাকবেনা তোমার স্পর্শ।। থাকবে শুধু অতীত, থাকবে দুর্যোগ, কষ্টময় হাহাকার। চাপা চাপা কান্না, উঠতে চাইবে মাটি খুঁড়ে। নতুন সভ্যতার খোঁজে, হৃদয়, অন্তর, মন, ছাড়খার হবে পুড়ে!!! শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (1)