কলকাতায় অসহ্য গরম পড়েছে!
কেরালম্এর বর্ষা কলকাতাকে দাগা দিয়ে
তোমার মন রাখতে শিলং পাহাড়ে তোমার দ্বারে!
এবার শিলং গিয়ে তোমার সাথে
ডাউকি নদীতে নৌকা বিহার করবো।
ডাউকির কাকচক্ষু জলে তোমার প্রতিচ্ছবি
নিচে বড়োলি মাছের খুনসুটি দেখে, আমার খুনসুটি।
বাংলাদেশের এক বন্ধুকে বলে রেখেছি,
নদীর বুকে তোমার জন্য সোনা রঙের মসলিনে
জরি আর নীল সুতার বুটিতোলা জামদানি ডেলিভারি দেবে ॥
চেরাপুঞ্জিতে ফিরে মাওসমাই গুহা দেখবো,
দুজনে হাত ধরাধরি করে সারাদিন ভিজবো,
সন্ধ্যায় কফি খেতে খেতে জীভা রিসোর্টের জানালা দিয়ে
বাংলাদেশের আকাশে সন্ধ্যা নামা দেখবো॥
তোমার তো সুরাতে বিরক্তি, নাহলে ক্যাবারনে(ট) সোভিনিয়ঁ‘তে
তৈরি রেড ওয়াইন খেতাম দুজনে কথার ফাঁকে
সাথে গওডা চীজ্ আর ডার্ক চকোলেট!
সকালে ঘুম ভেঙে উঠে, তোমার কোলে আমার মাথা,
মিষ্টি হেসে তুমি আমার চুলে বিলি কাটছো।
তোমার চুলে তখন এক আকাশ রোদ্দুর,
আমার মনে বাড়ি ফেরার এক আকাশ মেঘ!!
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।