চন্দ্রবিন্দু : ১লাকার্তিক১৪২৯
মায়ের মলিন সাদা কাপড়ের মতো
একফালি কুয়াশা ঝুলে আছে ডিসপুরের পাহাড়ের গায়ে।
চুইয়ে চুইয়ে সকাল নামছে আলসেমিতে,
বুড়ালুইতের শরীর থেকে হালকা ধোঁয়া উঠছে,
সকালের চায়ের কাপের মতো।
শারানিয়া পাহাড়ের পাশ থেকে উঁকি মারছে,
হলদেটে ক্লান্ত সূর্য।
আজ সকালটা খুব বিষণ্ণ,
ক’দিন থেকে মায়ের খাওয়া বন্ধ;
আজ সকাল থেকে জলও—
মা, তুমি কি কোজাগরীর চাঁদ থেকে চন্দ্রবিন্দু হয়ে যাবে…

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।