চোরাবালি ২৬/০৪/২৬

যখন ভাবছি সব গুছিয়ে নিয়েছি
ঠিক তখনই বালির দানার মত ঝুরঝুর করে
সব ঝরে পড়ে আঙ্গুলের ফাঁক দিয়ে।

যতই শক্ত করি মুঠো, ততই ক্ষয় হতে থাকে বালি
এক সময় হাত খালি।

রাগ হয় ভাবি আর নয়, অনেক হয়েছে,
থাকবো ছন্নছাড়া করবো না কিছুই আর শক্ত অনুশাসনে।

কিছু দিন পর আবার শক্ত করি মুঠো নিয়ম মাফিক,
মুঠো গলে পড়তে থাকে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা...

পড়ে থাকে শুধু খসখসে শূন্য হাত।
কিছু হলুদ পাতা ঝরে গাছের ডালে,

একটা কাক মন দিয়ে তা দেয় কোকিলের ডিমে॥