মন কেন আজ-
ছুটছে দৌড়ে,
বাংলাদেশের তেপান্তরে?
মন কেন আজ-
করছে খেলা,
মনের মাঝে ভাসিয়ে ভেলা?
মন কেন আজ-
ফুল ভ্রমরা,
ফুলে ফুলে যায় বেচারা?
মন কেন আজ-
ময়না পাখি,
নানা সুরে বলতে দেখি?
মন কেন আজ-
সুনীল আকাশ,
ধীরে ধীরে জুরায় বাতাস?
মন কেন আজ-
মনের মাঝে,
মনের ভেতর জীবন খুঁজে?
------ *** -----

নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৮/১০/২০১৭
সকাল-৬.০২