অ'-তে আমি অস্থির হই,
'আ'-তে আনন্দ।
'ই'-তে ইশারা করি,
'ঈ'-তে ঈশান ফেলি।
'উ'-তে উঁকি মারি,
'ঊ'-তে ঊর্বরা জমি।
'ঋ'-তে ঋত্বিক আবার,
'এ'-তে একাকার।
'ঐ'-তে কেবল ঐকতান,
'ও'-তে বুঝি ওড়না খুঁজি;
'ঔ'-এতে ঔষধ!
-পড়বেন তবে শান্ত মনে,
বর্ণমালার নতুন মানে!
১০/০৫/২০১৭
(২৬শে বৈশাখ)
ধর্মনগর, উত্তর ত্রিপুরা
।। ভারত।।
মন্তব্য (9)