যখন কেবল ঘুমিয়ে ছিলেম,
বিজন ছিল গো মোর হারা প্রেম ,
আবরণে ছিল মন মধু হেম -
গান ছিল বাঁধা গতে ;

তুমি যে গো সখা ওই মধুমাখা ,
যতনে সাজান প্রানমাঝে রাখা -
রজত কাঠিকে সোনায় ভরিয়ে
আমায় জাগালে তোমার রথে !

ভোরের বেলার সিঁদুর খেলায়
আঁধারখানি কে মুছিয়ে হেলায়
নানা রঙে রাঙা এ মহা মেলায়
চললে সে কোন মেদুর পথে ।

সন্ধাপারের অন্তের মাঝ -
যবে আরবার হেরি সেই মধুসাজ ;
প্রান ভরে নিও মোর সুখলাজ
তোমার প্রেমের চিত্রপটে ।

মানস পান্থ - কি কথা গো কব,
ওই সোনা রঙে কবে গো হারাব ;
মায়ার তটিনী তরিয়া কবে গো
চলব তোমার সাথে !