জান,
আজ আমার ছোট্র নীল বারান্দায় ঝুম বৃষ্টি হচ্ছে ।
কেন বলতে পারবে?
আসলে কাল রাতে এক দল মেঘ হুট করে আমার জানালায় এসে আমার একচিলতে দুঃখ নিয়ে গেল ।
তাই আজ তারা কাঁদছে ।
মেঘের অমন কান্না দেখে একটি জোনাকি আমায় প্রশ্ন করলো-
তুমি কেন অমন করে কাঁদনা ?
আমি শুধুই হেসেছিলাম ,তাকে বলিনি যে
আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি আর কাঁদবো না ।
বোকা জোনাকিকে কী করে বুঝাই যে আমার কাঁদতেও ভয় হয়
যদি তোমার স্মৃতিগুলো আমার অশ্রুর সঙ্গে ধুয়ে যায় ।
তোমার কি মনে পড়ে,তুমি একদিন বলেছিলে,পরজন্মে আমার কাছে ফিরে আসবে ।তোমার আশায় তাই এখনো রাতের বেলা জেগে থাকি
নির্ঘূম রাতগুলোয় চলে মিষ্টি কোন স্বপ্ন দেখার প্রচেষ্টা ।
মন্তব্য (3)