আমার সকল হিংসা ধ্বংস করে
তরু গজাও মরুচরে।
আশার আলো জ্বালিয়ে দাও
আমার এ অন্তরে।।
    আমার সকল ক্রোধ বোধ করে
    শীতল কর মনটারে।
    দিনের প্রভা সাজিয়ে দাও
    আমার এ জীবন তরে।।
আমার সকল কালো আলো করে
প্রদীপ জ্বালো জগৎ ঘরে।
নিজের নেশা মিশিয়ে দাও
আমার সকল আপন-পরে।।