মা তুমি কথার কথা ব্যাখ্যা যার ওজন,
বিশ্ব মাঝে সবার ভাঝে মা-ই সেরা স্বজন।
মা তুমি খোদার সৃষ্টি সেরা সোনার ধন,
শত দুঃখে ক্লান্ত হয়না মা তোমার মন।
মা আমার সুখের আশা প্রাণের স্পন্দন,
মা তুমি সেরার সেরা আপন-চির বন্ধন।
মা তুমি জ্বলেপুরা নিত্যচাঁদের হাসি,
মা তোমায় ব্যস্ত হয়ে শুধুই ভালোবাসী।।
মন্তব্য (4)