তুমি, ভালবাসতে শিখিয়েছ আমায়
দূরে তাই রাখতে পারিনি,
রেখেছি বুকের কোনো এক কোণে
শুধু জেনেছি আমি, আর কেউ জানেনি।
তুমি, স্বপ্ন দেখতে শিখিয়েছ আমায়
ভাঙা স্বপ্নকে তাই আর ভাঙিনি,
হাজারও স্বপ্নে গড়া আমার এই রাজ্যে
তোমায় আমি করেছি রানী।
তুমি, পথ চলতে শিখিয়েছ আমায়
কষ্টের কুয়াশায় তাই নিজেকে ঢাকিনি,
চলেছি কত তবু চলছি আজও
তোমার দেখানো পথটাকে ভুলিনি।
মন্তব্য (8)